পুকুরে গোসল করার সময় ডুবে যাওয়ার অভিনয় করতে করতে শেষ পর্যন্ত ডুবেই গেল কলেজছাত্র সুমন।
রোববার স্থানীয় সময় সকাল ৯ টায় পশ্চিবঙ্গের দমদম পৌরসভার একটি পুকুরে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার।
ফুটবল প্র্যাক্টিস করে এসে পুকুরে ডুবে যাওয়ার অভিনয় করছিল দুই বন্ধু। দুজনের একজনও সাঁতার না জানায় ডুবে মারায় একাদশ শ্রেণির ছাত্র সুমন শীল।
তবে কোনো রকমে বেঁচে গেছে তার বন্ধু, দ্বাদশ শ্রেণির ছাত্র সৌরভ মজুমদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা তলিয়ে যাচ্ছে, সেটা বুঝতেও সময় লেগেছে। দুজনই ডুবে যাচ্ছিল। বাঁচার তাগিদে সুমনকে ভর করে সৌরভ পাড়ে উঠে আসে। এখানে কারও দোষ নেই।
পুলিশ জানায়, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।





