যুক্তরাষ্ট্র মিসরকে প্রায় ৫৭২ মিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতা প্রদান করেছে। কংগ্রেসের চূড়ান্তভাবে সম্মতি প্রদানের ১০ দিন পর এ সহযোগিতা প্রদান করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক আকস্মিক সফরে যখন মিশর রয়েছেন তখন এ সহযোগিতার কথা ঘোষণা করা হলো।
এ অর্থ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রথম অংশ। মার্কিন সরকার গণতান্ত্রিক সংস্কার চালু করার জন্য মিসর সরকারের কাছে দাবি জানানোর প্রেক্ষাপটে অক্টোবর থেকে মূলত এই সামরিক সাহায্য স্থগিত রাখা হয়।
মিসরকে দশটি অ্যাপাচি হেলিকপ্টার পাঠানোর অনুমোদন দেয়া হয়েছিলো তা আর পাঠানো হয়নি। সূত্র: বিএসএস
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





