নিরাপত্তা খাতে বাজেট কমানোর প্রতিবাদে সোমবার রাতে পার্লামেন্টে নকল পাইপ বোমা নিয়ে হাজির হয়েছেন এক অস্ট্রেলিয়ান সিনেটর। আজব প্রতিবাদই বটে। দেশটির রক্ষণশীল সরকারের বিতর্কিত ব্যয় সঙ্কোচনের বিরুদ্ধে একে সবচেয়ে ব্যতিক্রমী প্রতিবাদ বলে মনে করা হচ্ছে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির সিনেটর বিল হেফারনান পার্লামেন্টের এক শুনানি চলাকালে বোমাটি বের করেন। হেফারনান বলেন, পরীক্ষাধীন নতুন ব্যয় সঙ্কোচন নীতির ফলে পার্লামেন্টে প্রবেশের সময় সিনেটর ও কর্মীদের তল্লাশি করে ঢোকানো হচ্ছে না। তাই তিনি পার্লামেন্টের মধ্যে বোমটি একটি প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে যেতে পেরেছেন। তবে নতুন এই নিয়মে জনসাধারণ, কূটনীতিক ও সাংবাদিকদের প্রথাগতভাবে তল্লাশি করেই পার্লামেন্টে ঢোকানো হচ্ছে। এদিকে, চলতি মাসের শুরুতে এই বাজেট পেশ করার পর প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের সমর্থন কমে গেছে। এই বাজেটের প্রতিবাদে অনেক বিক্ষোভও হয়েছে। বিক্ষোভকারীরা আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। সূত্র: রয়টার্স। [b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]