ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২ এপ্রিল) দেশটির আজুয়ে প্রদেশের রাজধানী চুয়েঞ্চার এল তুরি কারাগারে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর ১ হাজার সদস্য মোতায়েন করে সংঘর্ষ বন্ধ করা হয়েছে। একটি দল কারাগারের ‌‌‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ পাওয়ার চেষ্টা করতে গিয়ে এ সহিংসতা ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, কারাগারে মাদক পাচারকে কেন্দ্র করে প্রায় সময় দেশটিতে এ ঘটনা ঘটে। ২০২১ সালে দাঙ্গায় সেখানে ৩২০ জন বন্দি নিহত হয়েছিল। সূত্র: বিবিসি, রয়টার্স

এমআর