পৃথিবীর বুক থেকে মানব সভ্যতা কি সম্পূর্ণ মুছে যেতে বসেছে! পৃথিবীর দিকে প্রতি সেকেন্ড ৯ মাইল বেগে ধেয়ে আসা এক গ্রহাণুর 'হানায়'মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এমন আশঙ্কার কথাই শোনালেন বিজ্ঞানীরা। যদিও এই গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাব্য দিন ১৬ মার্চ, ২৮৮০ সালে। মানে আজ থেকে প্রায় ৮৬৬ বছর পর পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে!
২৮৮০ সালে '১৯৫০ ডিএ' নামের এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পরার পর বিশ্বের আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটবে। ভয়াবহ সুনামি দেখা দেবে, পৃথিবীর সব প্রান্তে শুরু হবে বড় বড় ঝড়। ওই গ্রহাণুতে থাকবে ৪৪ হাজার ৮০০ মেগাটনের বিস্ফোরক পদার্থ বিশেষ।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমা 'আর্মাগেডন'-এ ঠিক যেমন ঘটেছিল অনেকটাই তেমনই নাকি ঘটবে ১৬ মার্চ,২৮৮০ সালে।
যদিও বিজ্ঞানীরা বলছেন, এমন ধরনের গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা ৩০০ ভাগের মধ্যে একভাগ। তবুও পৃথিবী ধ্বংসের এই সামান্য সুযোগটাও রাখতে রাজি নন বিজ্ঞানীরা। তাই এই দৈত্য গ্রহাণুকে ধ্বংস করার কাজ শুরু করে দিতে চলেছেন বিজ্ঞানীরা। সূত্র: জি নিউজ
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





