পাকিস্তানে মারদান জেলায় কোর্ট হাউজের সামনে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে আহত হয়েছে প্রায় ৪০ জনের মতো। পাকিস্তানের পেশোয়ারের খ্রিস্টান কলোনীতে আত্মঘাতী হামলার ঠিক এক ঘন্টা পরে এই হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী হামলাকারী যখন সেশন কোর্ট দিয়ে ঢুকতে যায ঠিক তখনই এই হামলা হয় বলে জানায় পাকিস্তানী পুলিশ প্রশাসন।

মারদানের পুলিশ অফিসার জানায় আত্মঘাতী হামলাকারী প্রথমে একটি হাতবোমা বিস্ফোরণের পর সে আত্মঘাতী হামলাটি চালায়।উদ্ধার তৎপরতায় যারা ছিলেন তাদের মতো আত্মঘাতী হামলায় স্পট ডেথ হয় প্রায় ৮ জন পরবর্তীতে আরও ৪ জন মারা যায়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জামায়াতুল আজহার এই হামলার দায় স্বীকার করে।  

উদ্ধারকারীদের করে যে হাসপাতালে নেওয়া হয় সেটিকে বিশেষ নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে বলে জানায় পুলিশ প্রশাসন।

জেড