পশ্চিমবঙ্গে একটি ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে রাজ্যের মালদহের আটমাইলের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ে বাড়ি থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। বরযাত্রীবাহী গাড়িটি মালদহের আটমাইলের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুসহ ১৩ জনের। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আহত তিন জন মারা যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মালদহের সদরঘাটের কোর্ট স্টেশন থেকে ২টি গাড়িতে করে বরযাত্রীরা উত্তর দিনাজপুরের রসাখাওয়ার মাগ্নাভিটায় বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় সেখানে যান।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
পশ্চিমবঙ্গে একটি ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রাজ্যের মালদহের আটমাইলের কাছে এ ঘটনা ঘটে।





