অস্ট্রেলিয়ার সিডনিতে অজ্ঞাত ব্যক্তির গুলিতে দু’জন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ান পুলিশের বরাত দিয়ে বিবিসি শুক্রবার এ খবর দিয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সাড়ে ৪টার দিকে দক্ষিণ সিডনির নিউ সাউথ ওয়েলসের পুলিশ হেডকোয়ার্টারের বাইরে এ ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে কারা নিহত হয়েছে তা নিশ্চিত করা হয়নি। পুলিশ সব দিকবিবেচনা করে ঘটনাটি তদন্ত করছে।

পুলিশ হেডকোয়ার্টারের পার্শ্ববর্তী ভবনের বাসিন্দা বিজয় দান্তু বলেছেন, তিনি বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

এমআর