হংকংয়ের নেতা দেশটিতে ১১ সপ্তাহের বেশি দিন ধরে চলা গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের অবস্থান প্রতিবাদের অবসানের ঘোষণা দিয়েছেন।

সোমবার পুলিশ আন্দোলনকারীদের সর্বশেষ শিবিরটি অপসারণ ও গুটিকয়েক শান্তিপূর্ণ প্রতিবাদকারীকে গ্রেফতার করার পর তিনি একথা জানান। খবর এএফপি’র।

তিনি বলেন, ‘কজওয়ে বে অকুপাই এলাকায় বিক্ষোভকারীদের সর্বশেষ শিবিরটি অপসারণ সম্পন্ন হবার পর দুই মাসের বেশি সময় ধরে চলা এই ‘অবৈধ কর্মসূচি’র অবসান ঘটল।’

তিনি আরো জানান, তাদের এ আন্দোলনের কারণে স্থানীয় অর্থনীতির এবং আইনের শাসন ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

এমএ