ভারতের বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

হেলিকপ্টারটি প্রদেশটির বেরেইলি থেকে এলাহাবাদে যাচ্ছিল। দুর্ঘটনায় পড়ার আগে হেলিকপ্টারটি বিপদ সংকেত পাঠায়। কিন্তু সংকেত পাঠানোর ৫ মিনিট পরই এটি এয়ার কন্ট্রোল রুম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

হেলিকপ্টারটি লখনৌ থেকে ৪০ কিলোমিটার উত্তরে বিধ্বস্ত হয়। সূত্র: এনডিটিভি

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ