ইরাকের বিভিন্ন স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও সংঘর্ষের ঘটনায় ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় শতাধিক। তবে তাৎক্ষণিকভাবে কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।
বৃহস্পতিবার বিকালে ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে এসব গাড়িবোমা হামলা শুরু হয়। হামলায় ১৬ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে। এছাড়াও বাগদাদ থেকে ৬০ মাইল দূরের হিল্লা শহরে দুটি গাড়িবোমা হামলায় ৯ বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো ২৮ জন আহত হয়। বাগদাদের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ এসব হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার আনবার প্রদেশের ফজুল্লা শহরে ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানাগেছে।
[b]ইরাক, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
আন্তর্জাতিক
ইরাকে ভয়াবহ হামলায় নিহত ৪২
ইরাকের বিভিন্ন স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও সংঘর্ষের ঘটনায় ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় শতাধিক। তবে তাৎক্ষণিকভাবে কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।