ভারতের বেসরকারি এয়ারলাইন্স স্পাইস জেটের আটটি ফ্লাইটে মধ্য আকাশে হোলি উৎসব করায় দুই পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্পাইস জেট কর্তৃপক্ষকে শো'কজ করেছেন ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) মহাপরিচালক।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সোমবার মধ্য আকাশে চলন্ত অবস্থায় বিমানের ভেতরে হোলি উৎসবে মেতে ওঠেন স্পাইস জেটের বিমান কর্মীরা। প্রায় আড়াই মিনিট ধরে চলে নাচ, গান। নাচের অনুষ্ঠানে অংশ নেন বিমানযাত্রীরাও। ক্রুদের নাচ পরিবেশনের দৃশ্য ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়েছে।
ওই ভিডিওগুলোর মধ্যে একটিতে স্পষ্ট দেখা যায়, একজন পাইলট ককপিট ছেড়ে সহকর্মীদের হোলি উৎসবের ছবি তুলতে ব্যস্ত। এই ধরণের ঘটনা বিমানের নিরাপত্তা বিরোধী। এ কারণে দু'জন পাইলটকে বরখাস্ত করা হয়েছে।
অবশ্য স্পাইস জেট কর্তৃপক্ষ দাবি করেছে, উড়ন্ত বিমানে আড়াই মিনিটের নাচের মধ্যদিয়ে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হয়নি। কারণ এই পুরো সময়ই পাইলটরা বিমান পরিচালনায় নিযুক্ত ছিলেন।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
চলন্ত বিমানে হোলি নাচের ঘটনায় বরখাস্ত ভারতের ২ পাইলট
ভারতের বেসরকারি এয়ারলাইন্স স্পাইস জেটের আটটি ফ্লাইটে মধ্য আকাশে হোলি উৎসব করায় দুই পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে





