ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের রেকর্ড ভাঙছে একের পর এক। একদিনে ভারতে করোনায় আক্রান্ত ৯ হাজার ৯৭১ জন।
এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ছাড়াল ২ লক্ষ ৪৫ হাজার জন। আর সুস্থতার হার বেড়ে ৪৮.৩৬%। আজ (০৭ জুন) রোববার পর্যন্ত ভারতে সুস্থ হয়েছেন ১,১৯,২৯৩ জন।
আজ (০৭ জুন) রোববার ভারতের ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
গতকাল (শনিবার) স্পেনকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। সংক্রমণের নিরিখে এখন ভারতের আগে ইউএস; ইউকে; ব্রাজিল; রাশিয়া।
এই পরিসংখ্যানের মধ্যেও একদিনে সর্বাধিক ৯৯৭১ জনের সংক্রমণ ভারতে সংক্রমিত ২ লক্ষ ৪৬ হাজার ৬২৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে এমনটাই উল্লেখ।
এদিন পর্যন্ত দেশে মোট মৃত ৬৯২৯ জন। এই বিষয়ে দিল্লি এইমস-এর চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেছেন, “দিনপিছু এভাবে মাত্রাছাড়া সংক্রমণ আরও দু'-তিন মাস চলবে। তবে এখনও গোষ্ঠী সংক্রমণের খবর নেই।”
এমবি





