থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ১৩ জন শিক্ষার্থীসহ ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাকি দুজন শিক্ষক বলে জানা গেছে। শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য পাতায়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে বলে জানা গেছে। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীরা বাসটিতে করে পাতায়ায় একটি মাঠ পর্যায়ের জরিপের কাজে যাচ্ছিলেন। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।
উত্তর-পূর্বাঞ্চলীয় রাছাসিমা শহর থেকে পাতায়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ধারণা করছে, বাসটির ব্রেক ফেল করার কারণে অথবা ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে, দুর্ঘটনার কারণে অনুসন্ধানে তদন্ত চলছে।
সড়ক দুর্ঘটনার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডকে সবচেয়ে বিপজ্জনক বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এর আগে গত ডিসেম্বরে উত্তরাঞ্চলীয় প্রদেশ ফেটছাবুনে একটি বাস সেতু থেকে নিচে পড়ে গেলে ২৯ জন নিহত হন। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ১৫