মঙ্গলবার (১১ এপ্রিল) আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ২৭২ অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’।

এরপর দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ২৬৩। এর অর্থ হচ্ছে ‘খুবই অস্বাস্থ্যকর’।

তবে সম্প্রতি দূষণের শীর্ষে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই শহরটির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শহরটির স্কোর হচ্ছে ২৩৬ অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’। কয়েকদিন ধরে চিয়াং মাই শহরের দূষণমাত্রা বিপজ্জনকের ঘরে ছিল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এনএইচ