আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত 'হোটেল ইন্টারকন্টিনেন্টালে' বন্দুকধারীদরে হামলার পর উদ্ধার অভিযান শেষ করেছে আফগান স্পেশাল ফোর্স।

হামলায় সর্বশেষ বন্দুকধারী ৪ জনসহ মোট ৯ জন নিহত হওয়ার খবর দিয়েছে কর্তৃপক্ষ। নিহত ৯ জনের মধ্যে বাকি ৫ জন সাধারণ নাগরিক বলে জানায় তারা।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রনালয়ের মুখপাত্র নাজিব দানিশ এর সত্যতা নিশ্চিত করে বলেন, সর্বশেষ টিকে থাকা দুই বন্দুকধারী অভিযানে নিহত হয়। তার আগে গতকাল রাতে নিরাপত্তা বাহিনীদের সাথে গোলাগুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছিলেন।

তিনি আরও বলেন, বন্দুকধারী ছাড়া মোট ৫ জন সাধারণ নাগরিক নিহত হয় এবং আহত হয় ৬ জন। অভিযানে মোট ১৫৩ জিম্মিকে উদ্ধার করা হয় যাদের মধ্যে ৪১ জন বিদেশী নাগরিক।

উল্লেখ্য এখন পর্যন্ত এই হামলায় কোন সন্ত্রাসীগোষ্ঠি দায় স্বীকার করে নি।

জেড