ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে ৪ বিএসএফ সদস্য নিহত হয়েছে, খবর এনডিটিভি।

আজ (০৪ এপ্রিল) বৃহস্পতিবার কানকের জেলায় মাহলা গ্রামে এই গোলাগুলির ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র আরও অন্তত ২ সদস্য আহত হয়েছে বলেও জানায় পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে যায় বিএসএফের ১১৪ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা। এতে ঘটনাস্থলেই ৪ জওয়ান নিহত হয়।

 

পু্লিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুন্দরাজ বলেন, এই ঘটনায় ৪ জওয়ান নিহত হয়েছে এবং আরও ২ জন আহত হয়েছে।

এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচন চলাকালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাসহ ১২ জন নিহত হন।

এমবি