পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় দুই দফা মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হামলাটি উপজাতি অধ্যুষিত এলাকা ওয়াজিরিস্তানে চালানো হয়।
তালেবান কমান্ডার হাবিবের বাসভবন লক্ষ্য করে চালানো এ হামলায় অন্তত আট জন নিহত ও ছয়জন আহত হয়েছে। হামলায় কমান্ডার হাবিব নিহত হওয়ার কথা শোনা গেলেও তা নিশ্চিত করা যায়নি।
সোমবার শেষ বেলায় উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল জেলায় সর্বশেষ ড্রোন হামলা চালান হয়। এ জেলাটির অংশ বিশেষ দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যেও পড়েছে।
এদিকে, গত রোববার শাওয়াল জেলার দক্ষিণ ওয়াজিরিস্তানের অংশে মার্কিন ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। উল্লেখ্য যে মার্কিন ড্রোন হামলায় হতাহতদের মধ্যে বেশির ভাগই নিরীহ মানুষ।
পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চলতি বছর এ নিয়ে অন্তত ১০ দফা ড্রোন হামলা চালাল আমেরিকা। ওয়াশিংটনের এ জাতীয় ন্যাক্কার জনক তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সরকার ও জনগণের অব্যাহত প্রতিবাদকে উপেক্ষা করছে ওবামা প্রশাসন।
এছাড়া, জরিপে দেখা যায় পাকিস্তানের ৬৬ শতাংশ মানুষ মার্কিন ড্রোন হামলাকে সমর্থন করেনা। তাই অবিলম্বে ড্রোন হামলা বন্ধের আহবান পাকিস্তান বাসীর। সূত্র: রেডিওতেহরান
ইআর





