গত একবছরে বারাসত আদালতে বাংলাদেশের নারানগঞ্জে সাত খুনের ঘটনা ঘটিয়ে কলকাতায় অবৈধ ভাবে আশ্রয় নেওয়া মামলার চার্জ গঠন হয়নি। খবর কলকাতা।
সুযোগ পেয়ে কৈখালির আবাসন থেকে নূর হোসেনের সঙ্গে ধৃত খান সুমন পালিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
গত তিন মাসে একদিনও আইনজীবির সঙ্গে যোগাযোগ করেননি বাংলাদেশের কুখ্যাত খুনী নূর হোসেনের সঙ্গী খান সুমন।
গত ২২ এপ্রিল এবং ২২ শে জুলাই খান সুমন আদালতে অনুপস্হিত ছিলেন। আইনজীবি অনুপ ঘোষ আদালতকে জানালে অনুপস্থিততির কারণে খান সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।
উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল বাংলাদেশের নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও বরিষ্ঠ আইনজীবী চন্দন সরকার-সহ সাতজনের অপহরণ ও খুনের ঘটনায় প্রধান আসামী নূর হোসেন সহ ওই তিন জনকে গত বছরের ১৪ জুন নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের পুলিশ।
গত বছরের ১৮ আগষ্ট তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে বারাসত আদালতে। খান সুমন ও ওয়াদুজ্জামান সেলিম শর্ত সাপেক্ষে জামিন পান।
অন্যদিকে, দমদম সংশোধনাগারে বসে বাংলাদেশের নারায়নগঞ্জের উপনির্বাচন পরিচালনা করছেন নূর হোসেন। নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেনের ওয়ার্ডে কাউন্সিলর পদে দুই আগস্ট উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আর এই উপনির্বাচনে জয়ী হবেন নূর হোসেন। বুধবার উত্তর ২৪ পরগনার বারাসত আদালত চত্বরে প্রিজন ভ্যানে বসে সে কথা সরাসরি বলেন নূর হোসেন।





