তুরস্কের সেনাপ্রধান জেনারেল হুলুসি আকারকে বন্দুকের নলের মুখে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দিতে বলা হয়েছিল।
সামরিক বাহিনীর এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম হুররিয়েত ডেইলি নিউজ।
সূত্র জানায়, অভ্যুত্থানের রাতে সেনাপ্রধানের প্রাইভেট সেক্রেটারি মেজর জেনারেল মেহমেত দিসলি সেনাপ্রধানের নিরাপত্তারক্ষী, সহায়তাকারী ও সচিবদেরকে নিয়ে অভ্যুত্থানকারীদের পক্ষাবলম্বন করেন। তারা বন্দুকের নলের মুখে সেনাপ্রধানকে অভ্যুত্থানের ঘোষণা দেয়ার জন্য জোর তৎপরতা চালান।
তবে সেনাপ্রধান আকার তার সেক্রেটারির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ কারণে দিসলি ক্ষিপ্ত হয়ে সেনাপ্রধানকে শারীরিকভাবে নাজেহাল করেন। পাশাপাশি তার ঘাড়ে বেল্ট দিয়ে চেপে ধরেও নির্যাতন করেন।
এরপরেও আকারা অভ্যুত্থানকারীদের প্রস্তাবে রাজি না হওয়ায় তার সেক্রেটারি দিসলি তাকে বোঝানোর চেষ্টা করেন।
এ সময় তিনি বলেন, ‘অভ্যুত্থানের ঘোষণায় স্বাক্ষর করুন কমান্ডার। আপনি দেখতে পারবেন, খুব ভালো কিছু ঘটবে।’
এ সময় ডেপুটি সেনাপ্রধান জেনারেল ইয়াসার গুলের, সেনাবাহিনীর জেনারেল সালেহ জাকি কোলাক ও বিমান বাহিনীর কমান্ডার জেনারেল আবেদিন উনাল এক বিয়ের অনুষ্ঠানে ছিলেন। সেখানে তারা নিজেদের সহায়তাকারী ও নিরাপত্তা কর্মীদের হাতে বন্দী হয়ে পড়েন।
এফএফ





