যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গ্লাডেস কাউন্টিতে চার্চের একটি যাত্রবাহী গাড়ি খাদে পড়ে আট জন নিহত হয়েছে।

‘গাড়ি থামাও’ লেখা একটি সাইনবোর্ড ভেঙে সজোরে চার লেনের রাস্তা হেঁচড়ে পার হয়ে গাড়িটি একটি নালার খাদে গিয়ে পড়ে। এ সময় ওই গাড়িতে থাকা ১৮ জনের মধ্যে আট জন নিহত হয়। বাকি ১০ জন আহত হয়েছে। এর মধ্যে একটি শিশু রয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। গাড়ির চালক নিহত হয়েছে। এখনো কোনো যাত্রীর সাক্ষৎকার নিতে পারেনি পুলিশ।

সিএনএন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

কেএইচ