গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফযা ২,৯০০ এর বেশী একক প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত।রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত।

মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম। প্রবাল, পলিপস ইত্যাদি কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজমস দ্বারা এই রিফ কাঠামো গঠিত।এখানে অনেক প্রানের অস্তিত্ব আছে, ১৯৮১ সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়।সিএনএন এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাচার্য্যের একটি বলে ঘোষণা করে।কুইন্সল্যান্ড ন্যাশনাল ট্রাস্ট এই রিফকে কুইন্সল্যান্ড রাজ্যের প্রতীক হিসেবে ঘোষণা করে।

প্রায় ২০০০ কি.মি. দীর্ঘ এই প্রবাল প্রাচীর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। গ্রেট ব্যারিয়ার রীফ ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান এর অংশ। একে “স্বচ্ছ ও উদার সামুদ্রিক অতিবিরল রাজ্য” গণ্য করা হয়

সম্প্রতি অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ এর ১ লক্ষের অধিক সুন্দর ছবি জনসাধারণের জন্য মুক্তি দেওয়া হয়েছে।

৩২ টি বিভিন্ন লোকেশনে জীবিত প্রজাতির উপর এই ছবিগুলো তোলা হয়।

প্রকল্পের প্রধান বিজ্ঞানী অধ্যাপক ওভ হোগ গুল্ডবার্গ "এটি ইতিহাসে গ্রেট বেরিয়ার রিফ এর উপর একক বৃহত্তম ফোটোগ্রাফ সংগ্রহ।"। যিনিঅস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল পরিবর্তন ইনস্টিটিউটেরপ্রথম পরিচালক.

কেটলিন সার্ভের ছবিগুলো প্রবাল দ্বীপের উপর একটি দলিল হিসেবে কাজ

এই রেকর্ডে প্রবালপ্রাচীর এবং সমুদ্রের নিচের অনেক ছবি দেখা যাবে। সূএ: বিবিসি

ইআর