বিখ্যাত কৌতুক অভিনেতা জন রিভার (৮১) মারা গেছেন। তিনি ভোকাল কর্ডের সমস্যায় আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মেয়ে মেলিচ্ছা রিভার জানান, মৃত্যুর সময় হাসপাতালে তার মায়ের (জন রিভার) কাছে পরিবারের সদস্যরা ও বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন।
রোববার নিউইয়র্কের ম্যানহাটানের ইমানু-ইল গির্জায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





