ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়ায় গত কয়েক মাস ধরে রহস্যময় এক আতঙ্ক ছড়িয়েছে। ওই জেলার গ্রামগুলো থেকে নাকি ১৮ বছরের মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে!
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক মাসে ১১ জন গায়েব হয়েছে। তবে ওই মেয়েরা কোথায় যাচ্ছে বা কীভাবে গায়েব হয়ে যাচ্ছে—এ ব্যাপারে কেউই নিশ্চিত করে কিছুই বলতে পারছে না।
এক বাসিন্দা জানিয়েছেন, তার পাশের বাড়ির মেয়েটির ১৮ বছর যে দিন পূর্ণ হয়, সেদিনই রহস্যজনকভাবে গায়েব হয়ে গেল।
কেউ কেউ আবার পাচারকারীদের প্রসঙ্গও তুলেছেন। তবে সেক্ষেত্রে এই প্রশ্নও উঠছে যদি পাচারকারীরাই গায়েব করে, তা হলে বেছে বেছে কেন ১৮ বছরের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরও নেই কার কাছে নেই।
এখন পর্যন্ত প্রশাসনও এ রহস্যভেদ করতে পারেনি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এআই





