ইরাকে ফেব্রুয়ারি মাসে সহিংসতায় ৭০০ বেশি লোক নিহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
জানুয়ারি মাস থেকে আনবার প্রদেশে সরকারি বাহিনীর সাথে সুন্নী বিদ্রোহীদের লড়াইয়ে যে ২৯৮ জন নিহত হয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে তাদেরকে অন্তর্ভূক্ত করা হয়নি। জাতিসংঘ বলছে, অনবার প্রদেশে নিহতদের সবাই সহিংসতায় নিহত হয়েছে কিনা সেটা নিশ্চিত নয়।
আনবার প্রদেশের পর সবচেয়ে বেশি রক্তপাতের ঘটনা ঘটেছে রাজধানী বাগদাদ ও সালাউদ্দিন প্রদেশে। প্রাচীন নগরী বাগদাদে গত মাসে ২৩৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আর সালাউদ্দিন প্রদেশে নিহত হয়েছে ১২১ জন।
২০১৩ সালে সহিংসতায় ইরাকে ৭,৮১৮ জন নিহত হয়েছিল।নতুন পরিসংখ্যান ইংগিত করছে যে, ২০১৪ সালে দেশটিতে সহিংসতার মাত্রা কমবে না।
জাতিসংঘ বলেছে, শুধুমাত্র মতানৈক্য দূর করার মাধ্যমে ইরাকিরা সহিংসতার পথ থেকে বের হয়ে আসতে পারে। এক বিবৃতিতে ইরাকে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি বলেন, সন্ত্রাসী হুমকির মুখে ইরাকের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দের অপরিহার্য কর্তব্য হল ঐক্যবদ্ধ হওয়া। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]