শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মেক্সিকোতে।রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২।
গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে এটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ১৫০ মাইল দূরে এবং মার্কিন সীমান্তের প্রায় ১২৫ মাইল দক্ষিণে প্রশান্ত মহাসাগরে।
এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ইউএসজিএসের রিপোর্টে বলা হয়, ভূমিকম্পটি ক্যালিফোর্নিয়ার পাম মরুভূমির কাছে ২০০ মাইল দূরে অনুভূত হয়েছে।
ইউএসএ টুডের একজন সাংবাদিক জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ডেল মারের কাছে একটি ভবনে অল্প পরিমাণ কম্পন অনুভূত হয়েছে। সূত্র: ইউএসএ ট্যুডে।
এবিএস





