যুক্তরাজ্যে একদিনে ৩৫৯ জন মারা গেছেন। ইউরোপের সব দেশ মিলিয়ে মারা গেছেন ৩১৪ জন, খবর বিবিসি।

ইংল্যাণ্ডের জনস্বাস্থ্য দফতর পিএইচই-র এক জরিপে কোভিড-১৯ সংক্রমণে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মৃত্যুর উচ্চ ঝুঁকি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

জরিপের রিপোর্টে বলা হয়, বিশেষত বয়স্ক মানুষ ও পুরুষদের করোনাভাইরাসে মারা যাবার ঝুঁকি সবচেয়ে বেশি।

এর পর বলা হচ্ছে - বয়স ও লিঙ্গ বাদ দিলে কোভিড-১৯এ মারা যাবার সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে আজ (০৪ জুন) বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩ জন।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির (জেএইচইউ) সেন্টার ফর সিস্টেম সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯-এ মোট আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ২৯ হাজার ৪৫৩ জন।

জেএইচইউর দেয়া তথ্যে দেখা যায়, ব্রাজিলে ৫ লাখ ৮৪ হাজার ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩২ হাজার ৫৪৮ জন প্রাণ হারিয়েছেন।

এমবি