ভারতের হায়দরাবাদ বিমানবন্দর থেকে ‘কেরালার জাকির নায়েক’ পরিচিত ইসলাম ধর্ম প্রচারক এম এম আকবরকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।

রোববার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া থেকে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ হয়ে কাতার যাওয়ার পথে বিমানবন্দর থেকে কাতারগামী বিমানে ওঠার ঠিক আগে তাকে গ্রেফতার করা হয়।

এম এম আকবর কেরালায় পিস ইন্টারন্যাশনাল নামে একটি স্কুলে প্রতিষ্ঠাতা। রাজ্যের বিভিন্ন শহরে এই স্কুলের ডজন-খানেক শাখা রয়েছে।

সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সম্প্রতি কেরালা থেকে ২১টি মুসলিম পরিবারের পালিয়ে যাওয়ার ঘটনার পর থেকে আকবর এবং তার প্রতিষ্ঠানের ওপর নজর পড়ে ভারতের গোয়েন্দাদের।

পালিয়ে যাওয়া পরিবারগুলোর অনেক সদস্যের সাথে তার ঐ শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ ছিল। -এমন খবর বেরুনোর পর থেকে তার ওপর চাপ বাড়তে থাকে।

পরে গত জানুয়ারিতে কেরালা রাজ্য সরকার ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পিস ইন্টারন্যাশনাল বন্ধ করে দেয়। আকবরের বিরুদ্ধে কোনো মামলা এখনও নেই। ফলে, এখন ঠিক কোন অভিযোগে তাকে পুলিশ আটক করলো, এখনো তা পরিষ্কার নয়।

এমবি