জনপ্রিয় বৃটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল ও একজন মার্কিন ব্লগারের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছেন মেলানিয়া ট্রাম্প।
৯০ এর দশকে মেলানিয়া যৌনকর্মী ছিলেন এমন কথা বলার অভিযোগে মামলায় ১৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। মেলানিয়ার আইনজীবীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
ডেইলি মেইল তাদের এক রিপোর্টে বলেছিল, মেলানিয়া এক সময় নিউ ইয়র্কে খন্ডকালীন যৌন কর্মী হিসেবে হয়তো কাজ করতেন। পরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। ওদিকে, ব্লগার ওয়েবস্টার টার্পলি লিখেছেন, অতীত ফাঁস হয়ে যাওয়ার শঙ্কায় ছিলেন মিসেস ট্রাম্প।
মেলানিয়ার আইনজীবী চার্লস হার্ডার বলেন,‘এসব দাবি ডাহা মিথ্যা কথা। মামলার বিবাদিরা মিসেস ট্রাম্পকে নিয়ে অনেকগুলো উক্তি করেছেন যেগুলো শতভাগ মিথ্যা আর এতে তার ব্যক্তিগত ও পেশাদারী সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।’
এক বিবৃতিতে হার্ডার আরো বলেন,‘বিবাদিদের কর্মকান্ড এতোটাই মন্দ, বিদ্বেষপূর্ণ আর ক্ষতিকর ছিল যে ক্ষতিপূরণের অঙ্ক ১৫ কোটি ডলার বলে অনুমান করা হয়েছে।(সূত্র: বিবিসি)
জেড





