ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবের কারনে নেপালের হিমালয়ে প্রবল তুষারঝড় হয়।এ তুষারপাতে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ২৯-এ দাঁড়িয়েছে। এর মধ্যে ২৬ জন পর্বতারোহী ও তিনজন কৃষক রয়েছে। খবর বিবিসির।
হিমালয়ের অন্নপূর্ণা চূড়ায় আঘাত হানা তুষারঝড়ে মৃতদের মধ্যে দুই জন ইসরায়েল, দুই জন পোল্যান্ড ও আট জন নেপালের নাগরিক রয়েছেন।
নেপালি কর্তৃপক্ষজানিয়েছে, ওই চূড়া থেকে ফিরে আসা অনেক পর্বতারোহীর সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে
এদিকে হিমালয় অঞ্চলের পূর্ব ও পশ্চিমে তুষারধসে ১০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে স্থানীয় ছাড়াও কানাডিয়ান, স্লোভাক ও ভারতীয় নাগরিক রয়েছেন।
এ ছাড়া বুধি গাঁদকারী নদীতে প্রবল বৃষ্টিপাতের সময় ঘুমন্ত অবস্থায় এক ফ্রেঞ্চ নাগিরকের মৃত্যু হয়েছে।
ইআর





