স্ত্রীর ওপর সন্দেহের বশে নিজের দুই সন্তানকে আগুনে পুড়িয়ে মেরে নিজে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের তেলাঙ্গানার ওরাঙ্গল জেলায়। ওই ব্যক্তির নাম শ্রীনিবাস (৩৫)। তাঁর মৃত দুই মেয়ের নাম রাসজ্ঞ (৭) এবং রক্ষিতা (৫)।

জানা গেছে বিগত কয়েক মাস ধরে শ্রীনিবাস তাঁর স্ত্রীর ওপর সন্দেহ করতেন। এবং এই কারণে বিভিন্ন সময়ে তাঁদের দুই মেয়ের সামনে প্রায়ই বিবাদ চলত। সেকারণে আজ তাঁর স্ত্রী না থাকাকালীন গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে রাসজ্ঞ ও রক্ষিতা কে হত্যা করে শ্রীনিবাস। এবং তারপরে নিজেও গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

অন্যদিকে শ্রীনিবাসের মা, যশোদা দেবীর অভিযোগ, শ্রীনিবাসের স্ত্রী নিয়মিত তাঁর ছেলের ওপর মানসিক অত্যাচার চালাত। সেকারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনাস্থলেই মারা যায় রাসজ্ঞ ও রক্ষিতা। গুরতর আহত অবস্থায় শ্রীনিবাসকে স্থানীয় রঙ্গল এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআই