ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসী বিরোধী লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে চলেছেন। আসাদকে প্রতিরোধের প্রতীক হিসেবেও অভিহিত করেন তিনি।

তেহরানে অনুষ্ঠিত মিউনিক নিরাপত্তা সম্মেলন বা এমএসসি’র অবকাশে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সিরিয়ায় চূড়ান্ত বিজয়ের দিকে যিনি এগিয়ে চলেছেন তিনি হলেন প্রেসিডেন্ট আসাদ। সিরিয়া এবং সিরিয়ার জনগণকে যারা সহায়তা করছে তাদের জন্য প্রেসিডেন্ট আসাদকে প্রতিরোধের প্রতীক হিসেবে অভিহিত করেন তিনি।

সিরিয়ার বেশির ভাগ মানুষ প্রেসিডেন্ট আসাদকে সমর্থন করেন উল্লেখ করে তিনি বলেন, পাশ্চাত্যের কোনো কোনো দেশের চেয়ে সিরিয়ার মানুষের লক্ষ্য আলাদা।

একই সঙ্গে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ইরান। সন্ত্রাস বিরোধী লড়াই বিজয়ী হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ইরানের বলিষ্ঠ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ইরানের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা আর কোনো দেশই পালন করে নি।

ইরাক, সিরিয়া এবং লেবানন বাদে আর কোনো দেশ সন্ত্রাসবাদ বিরোধী আন্তরিক পদক্ষেপ নিতে সক্ষম হয় নি বলেও জানান তিনি। এ ছাড়া, ইরাক, সিরিয়া এবং লেবাননকে ইরানের মিত্র হিসেবে উল্লেখ করেন তিনি। সূত্র: রেডিও তেহরান।

ইআর