মার্কিন পপ সুপারস্টার মাইকেল জ্যাকসন জীবিত থাকাকালীন যেমন আলোচনায় ছিলেন, তেমনি মারা যাওয়ার পরও কমেনি তাকে নিয়ে আলোচনা।

সাম্প্রতিক সময়ে এক ব্রিটিশ কেক প্রস্তুতকারক কেক দিয়েই বানিয়ে ফেলেছেন আস্ত মাইকেল জ্যাকসনকে।

সোনিয়া টোড রাইস ক্রিসপি কেক দিয়ে বাস্তবে উচ্চতায় যতটুকু ছিলেন মাইকেল, ঠিক ততটুকুই ৫ ফুট ৯ ইঞ্চির কেক তৈরি করেছেন। অবয়বেও সেই চিরচেনা মাইকেলই।

কেকটি তৈরি করতে ১৫০ ঘণ্টা ব্যয় করেছেন সোনিয়া। ইংল্যান্ডের বার্মিংহামে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনিয়ার কেকটি ব্রোঞ্জ মেডাল জয় করে।

সোনিয়া বলেন, ‘আন্তর্জাতিক কেক প্রতিযোগিতায় যাওয়া আমার শখ। আমি মাইকেল জ্যাকসনকে ভালোবাসি। ভালোবাসি কেকে কারুকাজ করতে। তাই আমি চিন্তা করলাম আমি তার পা, টুপি এবং হাতমোজায় তাকে ঢুকাতে পারব।’

তিনি বলেন, ‘তারপর চিন্তা করলাম তার মাথা এবং কাঁধ বানাতে পারব এবং তারপর আমি দেখলাম এটিই পপ সম্রাট মাইকেল জ্যাকসন।’

সোনিয়া জানান, এইবার নিয়ে দ্বিতীয়বারের মতো মাইকেল জ্যাকসনকে বানিয়েছেন তিনি।

এআইজে