জার্মানে ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এক গণসমাবেশে বক্তৃতা দেবেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাতে প্রায় ৬০ লাখ ইহুদি মারা যাওয়ার পর বার্লিনে এই প্রথম এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে।

রোববার ব্রান্ডেনবার্গ গেটে এ সমাবেশের আয়োজন করেছে ‘স্ট্যান্ড আপ, জিউ হ্যাট্রেড, নেভার অ্যাগেইন!’ নামের একটি সংগঠন। সমাবেশে প্রায় ১০ হাজার লোক অংশ নেবে বলে আশা করছেন আয়োজকেরা।

উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরাইলি হামলার কারণে জার্মানিতে ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে। কয়েক জায়গায় ইহুদিদের ওপর হামলাও হয়েছে।

এ দিকে ইহুদিবিদ্বেষ বন্ধে সব কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর। একটি সাপ্তাহিককে দেয়া সাক্ষাৎকারে অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ইহুদি-বিদ্বেষ উত্থানরোধে জার্মানিকে অনেক কিছু করতে হবে।

তিনি আরো বলেন, জার্মানিতে ইহুদিদের একটিও প্রতিষ্ঠান নেই। সুতরাং বর্তমান পরিবেশে পুলিশি নিরাপত্তারও প্রয়োজন নেই।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ