কন্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও নির্বাচন করবেন বলে জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ।

পাকিস্তানের তথ্য মন্ত্রনালয়ের মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব জানান, কুলসুম নওয়াজ এখন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তিনি আশা করছেন অতি শীঘ্রই সুস্থ হয়ে পরবর্তী মাসে নির্বাচনে লড়াই করার জন্য লাহোরে আসবেন।

তিনি আরও বলেন, কুলসুম নওয়াজের অসুস্থতা প্রাথমিক পর্যায়ে আছে এবং তিনি খুব সাহসী মহিলা যার কারণে তিনি অতি শীঘ্রই ফিরে আসবেন।

উল্লেখ্য আদালত কর্তৃক অবাঞ্চিত ঘোষণা হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের খালি হয়ে যাওয়া আসনে জয়ী হওয়ার জন্য নির্বাচনে লড়বেন তারই স্ত্রী কুলসুম নওয়াজ।