আর্থিক তছরুপ এবং ষড়যন্ত্রের অভিযোগে প্রখ্যাত গায়ক এবং অ্যাড ফিল্ম মেকার সদানন্দ গগৈকে গ্রেফতার করেছে সিবিআই।
জানা যায়, সদানন্দ গগৈ সারদার জন্য একটি প্রমোশনাল অ্যাডফিল্ম বানাতে সুদীপ্ত সেনের থেকে ৪ কোটি টাকা নিয়েছিলেন। সেই টাকার অনেকটাই তিনি তছরুপ করেন বলে অভিযোগ।
এছাড়া সদানন্দ আসামের প্রাক্তন মন্ত্রী ও প্রখ্যাত রাজনীতিক হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ। হিমন্ত বিশ্বশর্মা তাঁর কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায় করেছিলেন বলে অভিযোগ সুদীপ্ত সেনের। এখানেও সদানন্দ গগৈয়ের বড় ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। শনিবার তাঁকে আলীপুর আদালতে পেশ করা হবে।
তবে গায়ক সদানন্দ গগৈর দাবি ছিল, তিনি আসামে সারদার বিস্কুট কারখানার জন্য একটি বিজ্ঞাপন তৈরি করছিলেন। সেই কাজের জন্যই তিনি সারদার থেকে টাকা নিয়েছিলেন। যদিও তার বয়ানে বেস কিছু আসাঙ্গতি থাকায় সিবিআই তাকেও গ্রেফতার করল। (সূত্র: জিনিউজ)
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





