মুম্বাইয়ের একটি কাঠের দোকানে আগুন লেগে ৮ জন পুড়ে মারা গেছেন। শনিবার সকালে মুম্বাই শহরের নিকটবর্তী বিওয়ান্দি এলাকায় এই ঘটনা ঘটে। প্রেস্ট ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন।

পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই কাঠের দোকানের শ্রমিক। তারা ভোরবেলা ঘুমিয়ে থাকার সময় আগুন লাগে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

আগুন লাগার পর তা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় আগুন আশেপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।

আগুন লাগার কারণ জানা যায়নি। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ এর কারণ তদন্ত করে দেখবে।

এমএ