থাইল্যান্ডের সেনা সমর্থিত সরকারের প্রোফাইল ফেসবুকে শেয়ার করার অপরাধে জাতুপাত বুনপাত্তারাক্ষা নামের এক ব্যক্তির বিচার শুরু করেছে থাই কর্তৃপক্ষ। জাতুপাত ছিলেন সেনা সমর্থিত সরকারের বিরোধিতাকারীদের একজন।

মূলত প্রোফাইলটি সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশ করার পর সেটিই জাতুপাতসহ আরও ২ হাজার ৪১০ জন ফেসবুকে শেয়ার করেন। কিন্তু বিচার হচ্ছে মাত্র ১ জনের। মানবাধিকার কর্মীদের দাবি, রাজার প্রোফাইল বিষয়ে নয় বরং মূল কারণ হচ্ছে সরকারের বিরোধিতা করা। সেজন্যই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

গত ডিসেম্বরে থাইল্যান্ডের নতুন রাজার অভিষেকের দু’দিন পরেই আটক করা হয়েছিলো মিস্টার জাতুপাতকে। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) তাকে সাময়িকের জন্য আদালতে নেয়া হয়। আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে আগামী মাসে।

বিচারে দোষী সাব্যস্ত হলে জাতুপাতের ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। তার আইনজীবীরা অবশ্য বলছেন, তার মনোবল দৃঢ় রয়েছে এবং তিনি লড়াই চালিয়ে যাবেন। সূত্র: বিবিসি বাংলা


জেড