আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরের রানওয়েতে দু’টি প্লেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়।

সংবাদ মাধ্যম জানায়, বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে রায়ান এয়ারের দু’টি প্লেনের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আইরিশ এভিয়েশন অথরিটি জানায়, ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া এয়ার ইনভেস্টিগেশন দল ঘটনার তদন্ত শুরুকরেছে।

এদিকে, ঘটনার সত্যতা স্বীকার করেছে রায়ান এয়ার কর্তৃপক্ষ।

ইআর