বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
রবিবার সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাত অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সামছুদ্দিন দিদার শনিবার রাতে টাইমনিউজবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এমএইচ





