ঢাকায় মার্কিন দূতাবাসে ডেপুটি মিশন প্রধান হিসেবে কাজে যোগ দিয়েছেন ডেভিড মিলি।

সোমবার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

জানা যায়, মিলি এরআগে যুক্তরাষ্ট্র দূতাবাসে কিভ, ইউক্রেনে ইকোনমিক অ্যাফেয়ার্স কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। তার ২০ বছরের বেশি যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্র দপ্তরের কর্ম জীবনে তিনি ইকনমিক ব্যুরোর মনিটরি অ্যাফেয়ার্স এ ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

তিনি বিভিন্ন সময় চীন, হংকং, তাইওয়ান, ও গিনিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ওয়াশিংটনে ইসরাইল ডেস্কেও কাজ করেছেন।

মিলি ন্যাশনাল ডিফেন্স ইউনিভির্সিটির থেকে পড়াশোনা করেন।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ