আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজিরিওয়ালকে আধা ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দিয়েছে পুলিশ।
রোড শো'র জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নেওয়ার অভিযোগে বুধবার বিকেলে তাকে আটক করে গুজরাটের রাধানাথপুরের পুলিশ।
কেজিরিওয়ালের একজন সহযোগী বলেন, পুলিশ মোটর শোভাযাত্র থামিয়ে দেয়।এরপর "তারা আমাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। আধা ঘণ্টা আটক রাখার পর আমাদেরকে ছেড়ে দেওয়া হয়।"
গুজরাটে ৪ দিনের সফরে এসেছেন অরবিন্দ কেজিরিওয়াল। বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্র্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী দাবি করেছেন, তিনি রাজ্যটিতে অর্থনৈতিক উন্নতি সাধন করেছেন। মোদীর এই দাবির সত্যতা যাচাই করার জন্যই গুজরাটে এসেছেন কেজিরিওয়াল।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]