ভয়াবহ আগুনে ধসে পড়েছে ব্রাজিলের ২০০ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী জাদুঘর। এটা দেশটির প্রাচীনতম একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানও বটে। প্রাচীন এই জাদুঘরের সংগ্রহে ২০ মিলিয়ন উপকরণ রয়েছে।

রোববার যথারীতি নিয়মে নির্দিষ্ট সময়ে দর্শনার্থীদের জন্য জাদুঘর বন্ধ করার পর এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, আগুনে কতজন আহত হয়েছে সেটা এখন পর্যন্ত জানাতে পারেনি কর্তৃপক্ষ।

'এটা লাতিক আমেরিকার সবচেয়ে বড় মিউজিয়াম। এখানে আমাদের কিছু অতি মূল্যবান সংগ্রহ রয়েছে যার বয়স কমপক্ষে ১০০ বছর' বলে জানান জাদুঘরটির দুইজন পরিচালকের মধ্যে একজন ক্রিস্টিনা সেরেজিও।

ব্রাজিলের এই ঐতিহ্যবাহী জাতীয় জাদুঘরটি পর্তুগীজদের রাজপরিবারের একটি ভবনে গড়ে উঠে। চলতি বছরের শুরুতে জাদুঘরটির ২০০তম বার্ষিকী উদযাপন করেছে দেশটি। জাদুঘরটির পরিচালক বলেন, এটা একটি সাংস্কৃতিক দুর্ঘটনা।

জেড