গাড়ি চালানোর পর এবার মাঠে গিয়ে খেলা দেখার অনুমোদন পেলো, সৌদি আরবের নারীরা। আগামি বছর থেকে তারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন বলে ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তবে তা প্রযোজ্য হবে রিয়াদ, জেদ্দা ও দাম্মাম শহরের জন্য। এরইমধ্যে স্টেডিয়ামগুলোতে নতুন রেস্তোরা, ক্যাফে এবং মনিটর স্ক্রিন বসানোর কাজ চলছে। সৌদির সমাজ ও অর্থনীতিকে আধুনিক এবং চাঙ্গা করতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 কর্মসূচির আওতায় এই ঘোষণা এলো।

এছাড়া কনসার্ট আর চলচ্চিত্র দেখার বিষয়েও অনুমোদন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রিন্স সালমান বলেন, তরুণ সৌদি নাগরিকদের অধিকার নিশ্চিতে ইসলামের উদার দৃষ্টিভঙ্গি মেনেই এসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এএস