পাকিস্তানের পেশোয়ারে একটি সিনেমা হলে পর পর তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন।
মঙ্গলবার হলে সিনেমা চলার সময় এ ঘটনা ঘটে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দি ডন এর অনলাইন ভার্সনে এ তথ্য জানা গেছে।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার সময় ৭০ জন দর্শক সিনেমাটি দেখছিলেন।
দেশটিতে সিনেমা হলে হামলার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। কাবুলে ১১ দিন আগে একটি সিনেমা হলে এরকম হামলার ঘটনা ঘটে।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই