ভারতের পশ্চিমবঙ্গের বহুল আলোচিত-সমালোচিত সিঙ্গুর মামলার রায় হতে পারে আজ মঙ্গলবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দত্তুর এজলাসে রায় ঘোষণা হতে পারে। এর আগে ২০১৩ সালের ১২ নভেম্বর শেষবার মামলাটি শুনানির জন্য উঠেছিল। তারপর দু'বার শুনানির কথা থাকলেও শেষপর্যন্ত তা হয়নি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিঙ্গুরে জমিদাতাদের জমি ফেরতের জন্য যে আইন তৈরি করেছিল, তাকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন জানায় রাজ্য। শেষ পর্যন্ত এই আইন বৈধতা পায় কি না, তা এই রায়ের উপর নির্ভর করছে। শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্য। সূত্র: জি নিউজ

এসএমএ