রকিনা ফাসোতে একটি খিস্ট্রান চার্চে হামলায় একজন যাজক সহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরে সিলগাদজি গ্রামে রোববারের প্রার্থনার সময় ওই সহিংস হামলা হয়।

মালি’র সঙ্গে প্রায় উন্মুক্ত সীমান্ত থেকে এই এলাকাটি খুব দূরে নয়। সরকারের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলের যোগাযোগ বিষয়ক পরিচালক আরবাইন কাবোরে সোমবার জানিয়েছেন, রোববারের প্রার্থনাসভা চলছিল। এ সময় সেখানে হামলা হয়। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। তবে এ হামলার দায় কেউ স্বীকার করে নি।

রয়টার্স লিখেছে, ইসলামপন্থি উগ্রবাদীরা ক্রমাগত অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে বুরকিনা ফাসোকে। যে এলাকায় ওই হামলা হয়েছে সেখানে বেশ কয়েকটি জিহাদি গ্রুপ সক্রিয়। কর্তৃপক্ষ বলেছে, আলাদা এক হামলায় বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে শুক্রবার গুলি করে হত্যা করা হয়েছে ৫ জন শিক্ষককে।

এছাড়া উগ্রপন্থিরা বিদেশীদের টার্গেট করছে। এ বছর তারা একজন কানাডিয়ান ভূগোলবিদকে অপহরণ করে হত্যা করেছে। 

এমআর