লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। মোট দশটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে বিহার, ছত্তিসগড়, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ, আন্দামান-নিকোবর, চন্ডীগড়, লাক্ষাদ্বীপ এবং দেশের রাজধানী দিল্লি।
বিহার, ছত্তিসগড়, ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যে মাওবাদী প্রভাবিত এলাকায় ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাশকতার আশঙ্কা রয়েছে এমন এলাকাগুলিতে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে নজরদারি।
তৃতীয় দফায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশের মুজফফরনগরেও। দিনকয়েক আগে মোদী-ঘনিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহর বিতর্কিত প্রতিশোধ-মন্তব্য ঘিরে ফের খবরের শিরোনামে উঠে আসে মুজফফরনগর। উত্তরপ্রদেশের এই কেন্দ্রগুলির জন্যেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তৃতীয় দফায় ভোটে অংশ নিচ্ছেন প্রায় এগারো কোটি ভোটার । ভোটের ময়দানে রয়েছেন ১৪১৯ জন প্রার্থী। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশায় বিধানসভা নির্বাচনেরও ভোটগ্রহণ চলছে। সত্তরটি বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, জিনিউজ।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু
লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। মোট দশটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে বিহার, ছত্তিসগড়, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কেরল,





