শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে একাধিক গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১১ জনে দাঁড়িয়েছে।

এই হামলায় এখন পর্যন্ত ৪০ জনকে সন্দেভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

সংবাদ মাধ্যমটিতে বলা হয়, শ্রীলঙ্কায় পুলিশ মিডিয়া শাখার প্রধান এসপি রুওয়ান জানান, শ্রীলঙ্কায় হামলার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সিআইডির তত্ত্বাবধানে দেওয়া হয়েছে তদন্ত বা জিজ্ঞাসাবাদের জন্য।

উল্লেখ্য, গত রোববার ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ৩টি গির্জা ও ৪টি বিলাসবহুল হোটেলে হামলা চালানো হয়। যেখানে সর্বশেষ নিহত ৩১১ এবং আহত প্রায় ৫ শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার দায় স্বীকার করে নিয়েছে স্থানীয় মুসলিম উগ্রপন্থী সংগঠন জামাত আল-তাওহিদ।

জেড