কোরিয়ার উত্তরাঞ্চলে গোষ্ঠীগত হামলায় রোববার অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।

সোমালিয়া সীমান্তবর্তী ওয়াজির কাউন্টিতে মে মাসের মাঝামাঝি দেগোদিয়া ও গারে সম্প্রদায়ের মধ্যে এ সংঘাত শুরু হয়। ওই সংঘাতে এ পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

পুলিশের মুখপাত্র মাসুদ মাওয়িনয়ি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দেগোদিয়া ও গারে সম্প্রদায়ের মধ্যে এ সংঘাতে আমরা এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছি। এই সংঘাতে আরও ৯জন আহত হয়েছেন।

পানি ও জমি নিয়ে এই ২ সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই লড়াই চলে আসছে। গত বছর তানা নদীর তীরবর্তী এলাকায় এই ২ সম্প্রদায়ের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতে শতাধিক মানুষ নিহত হয়েছিল। স্থানীয় রাজনীতিবিদদের উস্কানিতে এসব হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে পুলিশ। সূত্র: রয়টার্স।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ